Privacy Policy
(Alisob Bazar)-এ আপনাকে স্বাগতম। আমাদের থেকে কেনাকাটা করার সময় আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমাদের সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি নিচের নীতিমালার সাথে একমত পোষণ করছেন।
১)তথ্যের সংগ্রহ ও ব্যবহার :
আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন করতে আমরা আপনার কাছ থেকে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি:
ব্যক্তিগত তথ্য: আপনার নাম, সঠিক ডেলিভারি ঠিকানা, ইমেইল এবং সচল ফোন নম্বর।
অর্ডার ডিটেইলস: আপনি যে কালার, সাইজ বা স্টাইল সিলেক্ট করেছেন, সেই সংক্রান্ত তথ্য।
টেকনিক্যাল ডাটা: আপনার আইপি (IP) অ্যাড্রেস এবং ব্রাউজারের ধরন, যা আমাদের সাইটের নিরাপত্তা ও পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে।
২) আমরা কেন তথ্য সংগ্রহ করি?
সংগৃহীত তথ্যগুলো সাধারণত নিচের উদ্দেশ্যে ব্যবহৃত হয়:
আপনার অর্ডার করা অর্গানিক প্রোডাক্টটি দ্রুততম সময়ে আপনার ঠিকানায় পৌঁছে দিতে।
অর্ডারের আপডেট বা কোনো সমস্যা হলে কাস্টমার সার্ভিসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে।
আমাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন অফার সম্পর্কে আপনাকে অবহিত করতে।
৩) তথ্যের নিরাপদ গোপনীয়তা :
আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করি।
থার্ড-পার্টি শেয়ারিং: আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়ায় দিই না। শুধুমাত্র ডেলিভারি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য (নাম, ঠিকানা ও ফোন নম্বর) আমাদের কুরিয়ার পার্টনারের সাথে শেয়ার করা হয়।
নিরাপদ লেনদেন: আমাদের ওয়েবসাইটটি এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত, যা আপনার ডাটা আদান-প্রদানকে নিরাপদ রাখে।
৪) অর্ডার সংক্রান্ত সর্তকতা :
আমরা আপনাকে হাই-কোয়ালিটি এবং রিয়েল প্রোডাক্ট সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রাহকদের প্রতি আমাদের অনুরোধ:
পণ্য অর্ডার করার আগে সাইজ, কালার এবং স্টাইল ভালোভাবে যাচাই করে নিন।
নিশ্চিত না হয়ে বারবার অর্ডার দিয়ে ক্যান্সেল (Cancel) করবেন না। এটি আমাদের ডেলিভারি সিস্টেমের স্বাভাবিক গতি ব্যাহত করে।
৫) কাস্টমার সাপোর্ট ও সাহায্য :
অর্ডার করতে কোনো টেকনিক্যাল সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সাহায্য করতে সদা প্রস্তুত।
৬) নীতিমালা ও পরিবর্তন :
কর্তৃপক্ষ যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো পরিবর্তন এই পেজেই আপডেট করা হবে।
যোগাযোগ:
আমাদের পলিসি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি যোগাযোগ করুন:
ইমেইল:[alishopbazar@gmail.com]
ফোন: [01318938979]
ঠিকানা: Tangail,sakhipur,Dhaka,Bangladesh ]